সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
HomeUncategorizedমেটাকে ৮৪ কোটি ডলার জরিমানা করলো ইইউ
spot_img
spot_img

মেটাকে ৮৪ কোটি ডলার জরিমানা করলো ইইউ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ, কোম্পানিটি ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা-সংক্রান্ত আইন লঙ্ঘন করেছে।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুয়ায়ী, কোম্পানিটি নিজেদের প্রভাবশালী অবস্থানের অপব্যবহার করেছে। ইউরোপীয় কমিশনের দেয়া তথ্য অনুযায়ী, মেটার বিভিন্ন প্ল্যাটফর্মে অন্য যেসব অনলাইনভিত্তিক শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবাদাতা বিজ্ঞাপন দেয়, তাদের ওপর অন্যায্য বাণিজ্যিক শর্তারোপ করে ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করেছে মেটা।

ইউরোপীয় ইউনিয়নের প্রতিযোগিতা বিভাগের প্রধান মারগ্রেথ ভেসটাগার এক বিবৃতিতে বলেন, ‘ইইউর একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইনের অধীনে এটি বেআইনি। মেটার এ ধরণের আচরণ অবশ্যই বন্ধ করা দরকার।

“মেটার ‘অপব্যবহারমূলক অনুশীলন’ বলতে কী বোঝানো হয়েছে তার ব্যাখ্যা দিতে গিয়ে ইউরোপীয় কমিশন বলেছে, যেহেতু ফেসবুক মার্কেটপ্লেস ফেসবুকের সঙ্গে সংযুক্ত, তাই এটি উল্লেখযোগ্য পরিমাণ বিতরণ সুবিধা পায়। ফলে এর সঙ্গে প্রতিযোগিরা তাল মেলাতে পারে না।

কমিশন আরও বলেছে, ‘ফেসবুক মার্কেটপ্লেসে সব ব্যবহারকারীর সয়ংক্রিয় প্রবেশাধিকার আছে। ইচ্ছা কিংবা অনিচ্ছা স্বত্তেও নিয়মিতভাবে এটি তাঁদের সামনে চলে আসে।

এদিকে এ বিষয়ে মেটা বলেছে, ইইউর করা জরিমানার বিপক্ষে আপিল করবে তারা। কোম্পানিটি এক বিবৃতিতে বলেছে, ‘ফেসবুক ব্যবহারকারীরা তাদের মার্কেটপ্লেসে যুক্ত হবেন কি হবেন না, তা তারাই ঠিক করেন। বাস্তবতা হচ্ছে, মানুষ ফেসবুকের মার্কেটপ্লেস ব্যবহার করে চায় বলেই করে। তারা এটি ব্যবহার করতে বাধ্য নয়।

এ ছাড়া ফেসবুক ও ইনস্টাগ্রামে যারা বিজ্ঞাপন দেয় তাদের জন্য শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষবার ক্ষেত্রে মেটা অন্যায্য শর্ত বেধে দিয়েছে বলেও অভিযোগ করেছে ইউরোপীয় কমিশন। এই শর্তের কারণে অন্যান্য বিজ্ঞাপনদাতাদের বিজ্ঞাপনভিত্তিক তথ্য একচেটিয়াভাবে ব্যবহারের সুবিধা পায় মেটা।

তবে মেটার দাবি, তারা এই উদ্দেশ্যে বিজ্ঞাপনদাতাদের তথ্য ব্যবহার করে না। আর এমনটি যাতে না হয় তা নিশ্চিত করার জন্য তারা একটি ব্যবস্থা ও নিয়ন্ত্রণ প্রক্রিয়া তৈরি করেছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments