রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
HomeUncategorizedতারুণ্যের লাইফস্টাইলে এআই অ্যাপ
spot_img
spot_img

তারুণ্যের লাইফস্টাইলে এআই অ্যাপ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ডিজিটাল অভিজ্ঞতার পরিষেবা বাড়াতে ও দেশের তরুণদের ক্ষমতায়নের উদ্দেশ্যে উদ্ভাবনী ডিজিটাল লাইফস্টাইল প্যাক ‘রাইজ’ উন্মোচন করেছে ডিজিটাল অপারেটর বাংলালিংক। উদ্যোক্তারা জানান, তরুণরা রাইজ প্যাকে এআইসমৃদ্ধ অ্যাপ সুবিধা পাবেন। যার মাধ্যমে এআই-সমর্থিত টুলস, ফিচার ও প্রয়োজনীয় রিসোর্সের মাধ্যমে নিজেদের তারুণ্যের প্রকাশ আগের তুলনায় সহজ হবে।

রাইজ প্যাকের বিশেষ বৈশিষ্ট্য সীমাহীন ইন্টারনেট ফিচার। ফলে গ্রাহক টানা গতির ইন্টারনেট সুবিধা নিতে পারবেন। অর্থাৎ প্রিপেইড প্যাকেজে মেয়াদ থাকাকালে গ্রাহকের ডেটা ফুরিয়ে গেলেও ইন্টারনেট সংযোগ বন্ধ হবে না।

রাইজ অ্যাপের সব ধরনের উদ্ভাবনী ফিচার, এআই-সমর্থিত টুলস ও তার সম্ভাবনা তথ্যচিত্রের মাধ্যমে উপস্থাপন করে নির্মাতা অপারেটর।

গ্রাহক যে কোনো নেটওয়ার্কে রাইজ অ্যাপ ব্যবহার করতে পারবেন। নিজস্ব বিনোদনে গ্রাহক অ্যাপে নতুন সুবিধা উপভোগ করতে পারবেন। অন্যসব সুবিধার মধ্যে অফুরন্ত স্ট্রিমিং সেবা, ডিজিটাল কনটেন্ট ও গেমিফিকেশন ফিচার অন্যতম। রাইজ পরিষেবায় তরুণরা লাইফস্টাইলের জন্য সময়োপযোগী ও পছন্দের সেবা সহজেই উপভোগ করতে পারবেন।

বাংলালিংকের প্রধান নির্বাহী এরিক অস বলেন, তরুণ প্রজন্মের প্রতিশ্রুতির অনন্য উদাহরণ হবে এ অ্যাপ। ডিজিটাল পরিষেবার মানোন্নয়নে কাজ করছি, যা পরবর্তী প্রজন্মের চাহিদা পূরণ করবে। অ্যাপটি এআইসমৃদ্ধ হওয়ায় দক্ষতার উন্নয়ন থেকে শুরু করে বিনোদন, লাইফস্টাইলের সবখানে গ্রাহক ডিজিটাল-ফার্স্ট জেনারেশনের অভিজ্ঞতা পাবেন।

ভিওনের গ্রুপ চিফ এক্সিকিউটিভ অফিসার কান তেরজিওগ্লো বলেন, সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে মানুষের ক্ষমতায়নে কাজ করে ভিওন। প্রযুক্তি শুধু সবাইকে একে অপরের সঙ্গে যুক্তই করবে না, সম্ভাবনার বিকাশও ঘটাবে। প্রতিটি মুহূর্তে এআইসমৃদ্ধ পরিষেবা দিতে অগমেন্টেড ইন্টেলিজেন্স ১৪৪০ (এআই১৪৪০) কৌশল গ্রহণ করেছি, যা ডিজিটাল সমাধানে পেশাগত ও ব্যক্তিজীবনের মানোন্নয়নে কাজ করে। নতুন এ লাইফস্টাইল অ্যাপের মাধ্যমে এমন অবদান রাখতে চাই, যা বাংলাদেশে সম্ভাবনাময় উদ্ভাবনী সব তরুণের মেধা বিকাশের সুযোগ সৃষ্টি করবে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments