ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আগামীকাল ১৯ নভেম্বর, ২০২৪ তারিখ মঙ্গলবার রেকর্ড ডেটের আগে স্পট মার্কেটে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ১৯ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- ঢাকা ইলেকট্রিক সাপ্লাই, স্কয়ার টেক্সটাইল, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, কপারটেক ইন্ডাস্ট্রিজ, স্যালভো কেমিক্যাল, জাহিন স্পিনং, আলিফ ইন্ডাস্ট্রিস, হাওয়া ওয়েল টেক্সটাইলস, আলিফ ম্যানুফেকচারিং এবং ডেফোডিল কম্পিউটারস লিমিটেড।
কোম্পানিগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে যথাক্রমে আগামী ২০ নভেম্বর, ২০২৪ তারিখ। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২১ নভেম্বর, ২০২৪ তারিখ।
রেকর্ড ডেটের কারনে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন উল্লেখিত দিনে বন্ধ থাকবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments