ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ১৮ নভেম্বর, ২০২৪ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর পতনের শীর্ষে উঠে এসেছে অগ্নি সিস্টেম লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৩ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ। এদিকে মতিন স্পিনিংয়ের শেয়ার দর আগের দিনের তুলনায় ৫ টাকা ৭০ পয়সা বা ৯.৯৬ শতাংশ কমে দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে এবং তোসরিফা ইন্ডাস্ট্রিজের শেয়ার দর ১ টাকা ২০ পয়সা বা ৬.২১ শতাংশ কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ লুজারের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- শাহজীবাজার পাওয়ার, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, বেক্সিমকো ফার্মা, এমজেএল বাংলাদেশ, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং দেশ গার্মেন্টস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments