রবিবার, ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকইসরায়েলি আগ্রাসী নীতির ফলে মধ্যপ্রাচ্য পরিস্থিতির অবনতি হচ্ছে: রুশ পররাষ্ট্রমন্ত্রী
spot_img
spot_img

ইসরায়েলি আগ্রাসী নীতির ফলে মধ্যপ্রাচ্য পরিস্থিতির অবনতি হচ্ছে: রুশ পররাষ্ট্রমন্ত্রী

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইসরায়েলের আগ্রাসী সামরিকতান্ত্রিক নীতির কারণে মধ্যপ্রাচ্যে সংকট ক্রমেই বাড়ছে বলে মনে করে রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, যুক্তরাষ্ট্র সমর্থিত ইসরায়েলের আগ্রাসী সামরিকতান্ত্রিক নীতির কারণে মধ্যপ্রাচ্যে সংকট ক্রমেই বাড়ছে।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমাগত অবনতি হচ্ছে। এ সবই সরাসরি ইসরায়েলের আগ্রাসী, সামরিকবাদী নীতির ফলস্বরূপ।

এই আগ্রাসন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তগুলো অগ্রাহ্য করে যুদ্ধের মধ্যস্থতা প্রক্রিয়াকে একচেটিয়া করার ওয়াশিংটনের প্রচেষ্টার ফল বলেও উল্লেখ করেন ল্যাভরভ। তিনি মনে করেন, জাতিসংঘে ইসরায়েলের বিরুদ্ধে সর্বসম্মতিক্রমে গৃহীত হওয়া সিদ্ধান্তগুলো যুক্তরাষ্ট্র উপেক্ষা করে আসছে।

ল্যাভরভ বলেন, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনাই লেবাননসহ মধ্যপ্রাচ্যের পরিস্থিতির উন্নতির একমাত্র পথ।

ল্যাভরভ বলেন, দুই রাষ্ট্রভিত্তিক সমাধান অর্জনের পরিবেশ তৈরি করা হবে, এই সংকটের সহিংস পর্যায় থেকে বেরিয়ে আসার পরবর্তী পদক্ষেপ। আমরা বিশ্বাস করি, এই লক্ষ্য অর্জনে আমাদের প্রচেষ্টায় যারা বিদেশ থেকে শর্তাবলী চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, তাদের পরিবর্তে এই অঞ্চলের দেশগুলোকে কেন্দ্রবিন্দুতে নিতে সক্ষম করতে হবে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments