রবিবার, ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যপেঁয়াজ-আলুর আমদানি শুরু
spot_img
spot_img

পেঁয়াজ-আলুর আমদানি শুরু

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: রপ্তানি জটিলতায় বন্ধ থাকা পেঁয়াজ-আলুর আমদানি ফের শুরু হয়েছে। দুই দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু ও পেঁয়াজ আমদানি শুরু হল আজ। বুধবার বেলা সাড়ে ১১টা থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়। আর দুপুর ২টার পর থেকে শুরু হয় আলু আমদানি।

আমদানিকারকেরা জানান,পশ্চমবঙ্গের সাধারণ মানুষের অভিযোগ ছিল, বাংলাদেশে আলু-পেঁয়াজ রপ্তানির কারণে ভারতে এসব পণ্যের দাম বাড়ছে। যার প্রেক্ষিতে ভারত থেকে গত রোববার থেকে আলু ও পেঁয়াজের রপ্তানি স্লট ও টোকেন দেওয়া বন্ধ করে দেয় পশ্চিমবঙ্গ সরকার।

ফলে ভারতের অভ্যন্তরে বাংলাদেশে প্রবেশের জন্য শত শত আলু ও পেঁয়াজবাহী ট্রাক আটকা পড়ে। অবশেষে গতকাল মঙ্গলবার রাতে সিদ্ধান্ত হয় পশ্চিমবঙ্গ বাদে ভারত থেকে অন্যান্য প্রদেশ থেকে সীমান্তে আসা পণ্যবাহী গাড়িগুলো বাংলাদেশে প্রবেশের অনুমতি দেওয়া হবে।

রপ্তানি স্লট চালু করায় হিলি স্থলবন্দর দিয়ে সকালের দিকে পেঁয়াজ ও দুপুরের পর আলু আমদানি শুরু হয়। পেঁয়াজ ও আলু আমদানি বন্ধের খবরের কারণে অস্থির হয়ে উঠেছিল বাজার। তবে আমদানি শুরু হাওয়ায় দাম কমে আসবে বলে জানান ব্যবসায়ীরা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments