ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে (২৪ নভেম্বর-২৮ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে লেনদেন হওয়া শীর্ষ দশ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। তাতে সপ্তাহ শেষে ব্লকে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সমাপ্ত সপ্তাহে ব্লক মার্কেটে কোম্পানিটির লেনদেন হয়েছে ১৬ কোটি ৬৭ লাখ টাকা। তালিকার দ্বিতীয় স্থানে উঠে আসা আলিফ ইন্ডাস্ট্রিস লিমিটেডের লেনদেন হয়েছে ৯ কোটি ৩৪ লাখ ৩০ হাজার টাকা। এবং ৫ কোটি ৯৮ লাখ ৫০ হাজার টাকা লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে বীচ হ্যাচারি লিমিটেড।
সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্যান্য কোম্পানির মধ্যে- লিগাসি ফুটওয়ার, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, ফাইন ফুডস, ট্রাস্ট ব্যাংক এবং মিডল্যান্ড ব্যাংক পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments