ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার ৩ ডিসেম্বর, ২০২৪ তারিখ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ড্রাগন সোয়টার এন্ড স্পিনিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটি শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এদিকে এস.এস. স্টিলের শেয়ার দর আগের দিনের তুলনায় ১ টাকা ১০ পয়সা বা ৯.৯১ শতাংশ বেড়ে তালিকায় দ্বিতীয় এবং দেশবন্ধু পলিমারের শেয়ার দর ১ টাকা ৮০ পয়সা বা ৯.৭৮ শতাংশ বেড়ে এ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া আজ দর বৃদ্ধির শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- সাইফ পাওয়ার, ফু-ওয়াং ফুডস, বসুন্ধরা পেপার মিলস, ইন্ট্রাকো রিফুয়েলিং, এম.এল ডাইং, তসরিফা ইন্ডান্ট্রিজ এবং কাসেম ইন্ডাস্ট্রিস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments