ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার ৪ ডিসেম্বর, ২০২৪ তারিখ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। সেই সথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। আজ সকাল ১১ টা ৮ মিনিট পর্যন্ত ডিএসইতে ১৫৮ কোটি ৩১ লাখ ১৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১১.৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৩৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১.৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৭৬ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ৬.৪২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯২৭ পয়েন্টে।
ডিএসইতে ৩৮১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২২৩ টির, কমেছে ৯৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬২ টির।
এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে চলছে লেনদেন। এ সময় পর্যন্ত সিএসইতে ১ কোটি ১৬ লাখ ৫২ হাজার ১১০ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments