ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের উদ্যোক্তা এবং সাবেক চেয়ারম্যান মৃত হাসান আহমেদের নামে থাকা শেয়ার তার উত্তরাধিকারীদের মাঝে হস্তান্তর করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে,, আদালত কর্তৃক ইস্যুকৃত উত্তরাধিকার সনদ অনুযায়ী তার উত্তরাধিকারীদের মধ্যে এ শেয়ার হস্তান্তর করা হবে।
জানা গেছে, ২০২২ সালের ২৪ জানুয়ারিতে হাসান আহমেদ ইন্তেকাল করেছেন। তার নামে কোম্পানিটির ৩৮ লাখ ৫৩ হাজার ৫৫৪ টি শেয়ার রয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments