ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সমাপ্ত সপ্তাহে অর্থাৎ ১ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত এই পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ড্রাগন সোয়টার এন্ড স্পিনিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে শেয়ারটির দর ৩৮.৫৫ শতাংশ বেড়েছে। এছাড়াও দ্বিতীয় স্থানে থাকা মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সর্বচ্চো দর বেড়েছে ২৮.৪১ শতাংশ। এবং ঢাকা ডাইং এন্ড ম্যা্নুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের সর্বচ্চো ১৬.৯৬ শতাংশ দর বেড়ে কোম্পানিটি সাপ্তাহিক গেইনার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- দেশ গার্মেন্টস, এম.এল ডাইং, দুলামিয়া কটন, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ড, ন্যাশনাল ব্যাংক এবং ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments