শনিবার, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদডিএসই এমডি’র রহস্যজনক পদত্যাগ!
spot_img
spot_img

ডিএসই এমডি’র রহস্যজনক পদত্যাগ!

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: হঠাৎ করেই রহস্যজনকভাবে পদত্যাগ করেছেন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক কাজী সানাউল হক। বুধবার (২১ অক্টোবর) ডিএসইর পর্ষদ সভায় তার পদত্যাগ গৃহিত হয়েছে।

তিনি এর আগে গত ৯ ফেব্রুয়ারি ডিএসইতে যোগদান করেন। তাকে ৩ বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছিল।

ডিএসইর এমডি পদে কাজী সানাউল হকের নিয়োগ নিয়ে দ্বিধাবিভক্তি ছিল ডিএসইর পর্ষদ সদস্যদের মধ্যে। শেয়ারধারী পরিচালকদের একটি অংশ তাঁর নিয়োগের বিরোধিতা করেন। এ নিয়ে পর্ষদ সভায় তাঁরা তাঁদের যুক্তিও তুলে ধরেন। কিন্তু ডিএসইর চেয়ারম্যানসহ স্বতন্ত্র পরিচালকদের বেশির ভাগ ছানাউল হকের পক্ষে অবস্থান নেন। দুই পক্ষই পক্ষে-বিপক্ষে পর্ষদ সভায় মতামত তুলে ধরে।

পরে সব মতামতসহ ছানাউল হকের নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) পাঠানো হয়। গত ২৩ জানুয়ারি বিএসইসি ডিএসইর এমডি হিসেবে সানাউল হকের নিয়োগ অনুমোদন করেন।

এরপর তিনি ৯ ফেব্রুয়ারি ডিএসইতে যোগ দেন। কিন্তু হঠাৎ করেই ডিএসই’র শীর্ষ নির্বাহীর পদ থেকে এভাবে পদত্যাগ করা নানা রহস্যের জন্ম দিচ্ছে।

 

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ./নি

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments