ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার ৮ ডিসেম্বর, ২০২৪ তারিখ সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সোনারগাঁও টেক্সটাইলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটি শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ২ টাকা ২০ পয়সা বা ৯.৬১ শতাংশ বেড়েছে। এদিকে এইচ আর টেক্সটাইলের শেয়ার দর আগের দিনের তুলনায় ২ টাকা ২০ পয়সা বা ৭.৪৩ শতাংশ বেড়ে তালিকায় দ্বিতীয় এবং মুন্নু ফেব্রিক্সের শেয়ার দর ১ টাকা বা ৫.৮১ শতাংশ বেড়ে এ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া আজ দর বৃদ্ধির শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- গোল্ডেন সন, দেশ গার্মেন্টস, ইন্ডেক্স এগ্রো, পাওয়ার গ্রিড রূপালী লাইফ ইন্স্যুরেন্স, তমিজউদ্দিন টেক্সটাইল এবং স্টাইলক্রাফট লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments