ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ৩১ মার্চ, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, অনিরীক্ষিত প্রতিবেদন অনুসারে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫ পয়সা। আগের বছর একই প্রান্তিকে ইপিএস ছিল ৫২ পয়সা।
আলোচিত প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ১ টাকা ৬৫ পয়সা। গত বছর প্রথম প্রান্তিকে ক্যাশ ফ্লো ছিল ৪৪ পয়সা। গত ৩১ মার্চ, ২০২০ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ১৩ টাকা ৩৬ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম


































Recent Comments