ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার ১২ ডিসেম্বর, ২০২৪ সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর পতনের শীর্ষে উঠে এসেছে জুট স্পিনার্স লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১৬ টাকা ১০ পয়সা বা ৬.১৫ শতাংশ। এদিকে আসা ইন্টারন্যাশনাল লিজিং এন্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের শেয়ার দর আগের দিনের তুলনায় ৫.২৬ শতাংশ কমে তালিকায় দ্বিতীয় স্থানে এবং সোনারগাঁও টেক্সটাইলস লিমিটেডের শেয়ার দর ৪.৭৬ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া আজ লুজারের শীর্ষে রয়েছে- এশিয়াটিক ল্যাবরেটরিজ, জিল বাংলা সুগার মিলস, দুলামিয়া কটন, সালভো কেমিক্যাল, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, এম.এল.ডাইং এবং নাহি এ্যালুমিনিয়াম।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments