ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভূক্ত ভিন্ন ভিন্ন খাতের ৬ কোম্পানির প্রথম ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে-
বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড: গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২৮ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ১৯ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৯ টাকা ২৯ পয়সা।
জুট স্পিনার্স লিমিটেড: গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১০ টাকা ৬৩ পয়সা। গত বছর একই সময়ে ৫ টাকা ৫০ পয়সা লোকসান হয়েছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫৯৮ টাকা ৫০ পয়সা (নেগেটিভ)।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ১ টাকা ৫২ পয়সা নেগেটিভ হয়েছে।
তমিজুদ্দিন টেক্সটাইল মিলস পিএলসি: গত ৩০ সেপ্টেম্বর,২০২৪ সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।সমাপ্ত প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৮ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৮৬ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৯৭ টাকা ৭০ পয়সা।
মামুন অ্যাগ্রো প্রোডাক্টস লিমিটেড: গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৪২ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৬ টাকা ৮৪ পয়সা।
ইন্টারন্যাশনাল লিজিং: গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৫ পয়সা। গত বছর একই সময়ে ২৭ পয়সা লোকসান হয়েছিল।
হিসাববছরের তিন প্রান্তিকে (জানুয়ারি’২৪-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ৯৫ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৩ টাকা ০৩ পয়সা লোকসান হয়েছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ১৭৬ টাকা ১৭ পয়সা।
প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি: গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির ইপিএস কমেছে।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) কোম্পানির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ১ টাকা ০৭ পয়সা। গত বছর একই সময়ে ছিল ১ টাকা ৩৪ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয় ৪২ টাকা ৭১ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments