ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৪ কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে। কোম্পানিগুলো সর্বশেষ হিসাববছরে নো ডিভিডেন্ড ঘোষণা করেছে।সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে-
ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফেকচারিং কোম্পানি লিমিটেড: গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরে নো ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সর্বশেষ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ৫৮ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৫৮ পয়সা লোকসান ছিল।
আগামী ৩০ জানুয়ারি, ২০২৫ তারিখে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ০৭ জানুয়ারি, ২০২৫।
জুট স্পিনার্স লিমিটেড: গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৬৪ টাকা ৪৫পয়সা লোকসান হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ৮৩ টাকা ৭৮ পয়সা লোকসান হয়েছিল।।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরবর্তীতে জানানো হবে। আগামী ২২ ডিসেম্বর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে
পিপলস লিজিং: গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১১ টাকা ১৪ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ১১ টাকা ০৮ পয়সা লোকসান হয়েছিল।
গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় ছিল ১৩৫ টাকা ৭০ পয়সা।
আগামী ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ ডিসেম্বর।
ম্যাকসন্স স্পিনিং: গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরে নো ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সর্বশেষ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৬৯ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৩ টাকা ৯৩ পয়সা লোকসান হয়েছিল।
গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২ টাকা ২৯ পয়সা।
আগামী ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ ডিসেম্বর, ২০২৪।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments