ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৫ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে-
মুন্নো এগ্রো: কোম্পানিটির ক্রেডিট রেটিং ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড দীর্ঘমেয়াদী “এ-” এবং স্বল্পমেয়াদে “এসটি-২” রেটিং করেছে।
কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
আইসিবি: কোম্পানিটির ক্রেডিট রেটিং ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড দীর্ঘমেয়াদী “এএএ” এবং স্বল্পমেয়াদে “এসটি-১” রেটিং করেছে।
কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
একমি ল্যাবরেটরিজ: কোম্পানিটির ক্রেডিট রেটিং ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) দীর্ঘমেয়াদী “এএ” এবং স্বল্পমেয়াদে “এসটি-২” রেটিং করেছে।
কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ তারিখ পর্যন্ত নিরীক্ষিত এবং ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
মালেক স্পিনিং: কোম্পানিটির ক্রেডিট রেটিং ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) দীর্ঘমেয়াদী “এএ” এবং স্বল্পমেয়াদে “এসটি-২” রেটিং করেছে।
কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ তারিখ পর্যন্ত নিরীক্ষিত এবং ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
স্কয়ার ফার্মাসিউটিক্যালস: কোম্পানিটির ক্রেডিট রেটিং ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) দীর্ঘমেয়াদী “এএএ” এবং স্বল্পমেয়াদে “এসটি-১” রেটিং করেছে।
কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ তারিখ পর্যন্ত নিরীক্ষিত এবং ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

Recent Comments