ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশের উত্তরাঞ্চল। মেঘালয় থেকে ১২ কি.মি. দূরে উৎপত্তি হওয়া এ ভূমিকম্পে কেঁপেছে ভারতও।সোমবার (১৬ ডিসেম্বর) রাত ৮টা ১০ মিনিটের দিকে এ ভূমিকম্প হয়েছে।
রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪। এ সময় ঢাকাতে ভূমিকম্পনের তেমন তান্ডব না থাকলেও কিছুটা আভাস পেয়েছি। তাছাড়া এর আগেও গত ২৬ নভেম্বর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে।
সেদিন ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে অনুভূত হওয়া ওই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৮। ভূমিকম্পটির উৎপত্তিস্থল চট্টগ্রাম থেকে ১৭৫ কিলোমিটার পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৪২ কিলোমিটার।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments