ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ৫ শতাংশ স্টক ও ৫ শতাংশ ক্যাশসহ মোট ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সমাপ্ত অর্থবছরে (২০১৯-২০২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ০.৭০ টাকা। যা আগের বছর একই সময় ছিল ১.৮০ টাকা।
৩০ জুন,২০ শেষ হওয়া বছরে কোম্পনির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৫.৭০ টাকা। যা আগের বছর একই সময় ছিল ১৫.০০ টাকা।
আগামী ২৪ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টায় ভার্চুয়াল প্লাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ নভেম্বর।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
































Recent Comments