ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার ১৮ ডিসেম্বর, ২০২৪ তারিখ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটি শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৫ টাকা ২০ পয়সা বা ৭.৮৫ শতাংশ বেড়েছে। এদিকে পাওয়ার গ্রিডের শেয়ার দর আগের দিনের তুলনায় ১ টাকা ৯০ পয়সা বা ৪.৭০ শতাংশ বেড়ে তালিকায় দ্বিতীয় এবং রবি আজিয়াটার শেয়ার দর ১ টাকা ২০ পয়সা বা ৪.৫১ শতাংশ বেড়ে এ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া আজ দর বৃদ্ধির শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- আল-হাজ্ব টেক্সটাইল, দেশ গার্মেন্টস, ইনফর্মেশন সার্ভিসেস, মিডল্যান্ড ব্যাংক, আইএফআইসি ফাস্ট মিউচুয়াল ফান্ড, এক্সপ্রেস ইন্স্যুরেন্স এবং আমান ফীড লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
























Recent Comments