ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ৩০ জুন ২০১৮ সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা।

গতকাল ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত কোম্পানিটির ২২তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ ডিভিডেন্ড অনুমোদিত হয়। দীর্ঘদিন আটকে থাকা ডিভিডেন্ড পাওয়া নিয়ে সমস্যার সমাধান করেছে কেয়া কসমেটিকস।
ভার্চুয়াল এই এজিএমে অন্যদের মধ্যে কোম্পানির এমডি খালেদা পারভীন, পরিচালক মাছুম পাঠান, নিরপেক্ষ পরিচালক ফয়েজউদ্দীন, সিএফও হুমায়ন কবির এবং কোম্পানি সচিব মো. নূর হোসেনসহ শেয়ারহোল্ডাররা অংশ নেন।
উল্লেখ্য, ২০১৮ সমাপ্ত অর্থবছরের হিসাব শেষ হলেও এখনো আরো দুই বছর অর্থাৎ ৩০ জুন ২০১৯ এবং ৩০ জুন ২০২০ অর্থবছরের সিদ্ধান্ত নেওয়া বাকি রয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ./নি


































Recent Comments