ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ১৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আগামী ২৮ ডিসেম্বর ২০২৪ তারিখ সকাল ১১টায় কোম্পানিটির ১৫তম এজিএম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণবশত আলোচ্য এজিএম স্থগিত করা হয়েছে। এ নিয়ে টানা দুইবার কোম্পানিটির এজিএম স্থগিত করা হয়েছে।
উল্লেখ, এজিএমের নতুন সময় ও তারিখ পরবর্তীতে জানিয়ে দেয়া হবে বলে কোম্পানিটি জানিয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments