সোমবার, ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিশেয়ারবাজারে বিনিয়োগ বাড়াতে আগ্রহী আমেরিকার টেরা পার্টনার্স
spot_img
spot_img

শেয়ারবাজারে বিনিয়োগ বাড়াতে আগ্রহী আমেরিকার টেরা পার্টনার্স

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: লাদেশের পুঁজিবাজারে ফরেন পোর্টফোলিও বিনিয়োগ (এফপিআই) বাড়াতে অনুসন্ধান করছে টেরা পার্টনার্স ইউএসএ (আমেরিকা)। বাংলাদেশের ভবিষ্যৎ সম্ভাবনা ও বাজার পরিবেশ দেখে বিনিয়োগ পরিকল্পনা প্রণয়নের কথা জানান প্রতিষ্ঠানটির প্রতিনিধি ইয়ার্ডেন মারিয়ামা।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সাথে সম্প্রতি সৌজন্য সাক্ষাত করেন টেরা পার্টনার্স ইউএসএর প্রতিনিধি ইয়ার্ডেন মারিয়ামা। এ সময় উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার ফারজানা লালারুখ, সিটি ব্যাংক ব্রোকারেজের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম. আফনান ইউসুফ ও সিটি ব্যাংক ব্রোকারেজের রিচার্স ও ইনভেস্টমেন্ট হেড এ কে এম ফজলে রাব্বী।

সাক্ষাতে ভবিষ্যতে বাংলাদেশে কীভাবে ফরেন পোর্টফোলিও বিনিয়োগ বাড়ানো যেতে পারে, এসব বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়। এছাড়া বাংলাদেশে সুন্দর বিনিয়োগ পরিবেশ আছে এবং এদেশের বিনিয়োগ ভবিষ্যত আরও সম্ভাবনাময় বলে টেরা পার্টনার্স ইউএসএর পক্ষ থেকে অভিমত প্রকাশ করা হয়।

উল্লেখ্য, টেরা পার্টনার্স ইউএসএ প্রায় ২০ বছর ধরে বাংলাদেশে বিনিয়োগ করে আসছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments