শনিবার, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeভিন্নস্বাদের খবরমিষ্টির তিন রেসিপি
spot_img
spot_img

মিষ্টির তিন রেসিপি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শীতে পিঠাপুলি ছাড়াও মিষ্টির কদর কনো অংশে কম নয়। তাছাড়া টাটকা মিষ্টি যে একবার খেয়েছে, সে ঐ স্বাদ কখনো ভুলবে না। আর মিষ্টি প্রেমিরা ক্রাশ খেয়ে যাবে এর উপর। রইলো ভিষণ মজাদার মিষ্টির তিন রেসিপি।

আঙ্গুর মিষ্টি বানানোর পদ্ধতি-

  • উপকরণ- চিনি ১ কাপ (১০০ গ্রাম), এলাচ গুঁড়ো ১ চিমটে, তেজ পাতা ২ টো, গুঁড়ো দুধ ১ কাপ (১০০ গ্রাম), ময়দা ১/৩ কাপ, বেকিং পাউডার ১/৪ চা চামচ, বেকিং সোডা ১/৩ চা চামচ, ফুড কালার সবুজ ১ ফোঁটা, তেল ও পানি প্রয়োজন মত।
  •  প্রস্তুত প্রণালী- প্রথমে গুঁড়ো দুধ, ময়দা, বেকিং পাউডার ও বেকিং সোডা দিয়ে দিতে হবে। এবার এক চামচ তেল দিয়ে ভাল করে মেখে রেখে দিতে হবে। এক কাপ পানিতে এক ফোঁটা সবুজ ফুড কালার দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটি অল্প অল্প করে মিশ্রণের মধ্যে দিতে হবে ও মেখে একটি ডো রেডি করতে হবে। তারপরে দশ মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে।

১০ মিনিট পর মিশ্রণ থেকে অল্প অংশ নিয়ে ছোট ছোট আঙুর বানিয়ে নিতে হবে।একটি প্যানে প্রয়োজন মত তেল নিয়ে এই আঙুর মিষ্টি গুলো হালকা করে ভেজে তুলে নিতে হবে। এবার চিনি ও পানি নিয়ে সিরা রেডি করে তার মধ্যে দুটো তেজপাতা ও এক চিমটে এলাচ গুলো দিয়ে ভালো করে মিশিয়ে, ভাজা মিষ্টি গুলো দিয়ে দিতে হবে। এ পর্যায়ে গ্যাস বন্ধ করে ১৫ থেকে ২০ মিনিট চিনির শিরার মধ্যে মিষ্টি গুলো রেখে দিতে হবে এবং ২০ মিনিট পর রস থেকে আঙ্গুর মিষ্টি গুলো তুলে পরিবেশন করতে হবে।

ক্ষীর সাগর মিষ্টি বানানোর পদ্ধতি-

  • উপকরণ- পাউরুটি ৬ টি স্লাইস, গুঁড়ো দুধ ১ কাপ (১৫০ গ্রাম), চিনি ৫০ গ্রাম, কেশর ৮ থেকে ১০ টা, পানি ২ কাপ, ঘি ১ টেবিল চামচ এবং এলাচ গুঁড়ো ১ চিমটে।
  • প্রস্তুত প্রণালী- প্রথমে একটি কড়াইতে ৫০ গ্রাম চিনি নিয়ে একটু নেড়ে চেড়ে ক্যারামেল বানিয়ে নিন। লাল কালার আসলে গ্যাসের ওভেনটা একদম লো করে তার উপরে দিয়ে দিন দু কাপ পানি। এটি ফুটিয়ে নিয়ে তার উপরে এক চামচ ঘি ও এক চিমটে এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে এক কাপ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং লো ফ্লেমে আস্তে আস্তে ঘন করে নিতে হবে।

দুধ ও ক্যারামেলের মিশ্রণটা ঘন হয়ে গেলে গ্যাস অফ করে দিন। মিষ্টির মিশ্রণটা হালকা ঠান্ডা হয়ে গেলে চৌকো বাটিতে নিয়ে এতে কাজুবাদাম হাফ অথবা স্লাইস করে উপরে সাজাতে হবে।

গুঁড়ো দুধের ভাজা মিষ্টি বানানোর পদ্ধতি-

  • উপকরণ- ২ কাপ গুঁড়ো দুধ, ৩ চা চামচ সুজি, ২ টেবিল চামচ ময়দা, ২ টেবিল চামচ চিনি, ১ চিমটি বেকিং সোডা, ৫০ গ্রাম গুঁড়ো দুধ, ১/২ চামচ এলাচ গুঁড়ো, ২ কাপ সাদা তেল, ১ কাপ চিনি এবং ২ কাপ পানি।
  • প্রস্তুত প্রণালী- একটি পাত্রে গুঁড়ো দুধ ও সব উপকরণ একসঙ্গে মিশিয়ে হাতের তালুর সাহায্যে ঘষে নিয়ে ছানা টা নরম করে নিয়ে ভালো করে মেখে নিয়ে ছোট ছোট লেচি বানিয়ে নিতে হবে। এবার এটিকে হাতের সাহায্যে গোল ডিম্বাকৃতি আকারে বানিয়ে নিতে হবে। করাইতে তেল গরম করে মিষ্টি গুলো ভালো করে ভেজে নিতে হবে।

এবার রস তৈরি করার জন্য একটা পাত্রে চিনি ও পানি দিয়ে ফুটিয়ে এলাচ গুঁড়ো দিয়ে মিশিয়ে নিতে হবে। রসটা একটু ফুটে আসলে ভেজে রাখা মিষ্টি গুলো রসের মধ্যে দিয়ে ফুটিয়ে নিতে হবে। এ পর্যায়ে নামিয়ে নিয়ে ১ ঘন্টা চাপা দিয়ে রাখতে হবে। মাঝে একটু উল্টে পাল্টে নিতে হবে।

উল্লেখ, ভীষণ মজাদার খেতে এই মিষ্টিগুলো। মিষ্টি প্রেমিরা ঘরে বানিয়ে উপভোগ করতে পারেন এর স্বাদ।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments