শনিবার, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যঅটোরিকশার সংখ্যা দ্রুত বাড়ছে নিয়ন্ত্রণে আনতে হবে: ডিএমপি কমিশনার
spot_img
spot_img

অটোরিকশার সংখ্যা দ্রুত বাড়ছে নিয়ন্ত্রণে আনতে হবে: ডিএমপি কমিশনার

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঢাকা শহরে অটোরিকশার সংখ্যা দ্রুত বাড়ছে, এটাকে দ্রুত নিয়ন্ত্রণে আনতে হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। শনিবার (২১ ডিসেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে রমনা থানা এলাকার নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, অটোরিকশার সংখ্যা দ্রুত বাড়ছে। এটাকে দ্রুত নিয়ন্ত্রণে আনতে হবে। তা না হলে শহরে ট্রাফিক অবস্থার আরও অবনতি হবে। এছাড়া অটোরিকশাকে লাইসেন্স ও ট্যাক্সের আওতায় আনতে হবে।

হকার ইস্যুতে ডিএমপি কমিশনার বলেন, এত সংখ্যক হকার হঠাৎ করে উৎখাত করে দিলে বিষয়টা অমানবিক হয়ে যায়। তবে এ বিষয়েও ব্যবস্থা নিতে হবে।

শেখ মো. সাজ্জাত আলী বলেন, যত্রতত্র রাজনৈতিক মিছিল, মিটিং বা ধর্মীয় সমাবেশ হলে প্রচণ্ড যানজট তৈরি হয়। আমরা অনুরোধ করবো, যাতে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানগুলো একটি বদ্ধ জায়গায় করা হয়।

তিনি বলেন, তাবলিগ জামাত নিয়েও আমাদের বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তিনজন মানুষের প্রাণ গেল। এর দায় কে নেবে? ইসলামে এর কোনো সুযোগ আছে বলে আমরা মনে করি না।

থানায় সব মামলা নেওয়া হবে তিনি বলেন, পরিসংখ্যানে অপরাধের সংখ্যা আগের তুলনায় বেশি দেখা যাচ্ছে। কারণ সব মামলাই নেওয়া হচ্ছে। সব রিপোর্টিই গ্রহণ করা হচ্ছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments