ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন করা জ্বালানী ও বিদ্যুৎ খাতের কোম্পানি এসোসিয়েটেড অক্সিজেন লিমিটেডের লেনদেন আজ রোববার সকাল ১০টা থেকে দেশের উভয় পুঁজিবাজারে শুরু হয়েছে। ডিএসই সূত্র এ তথ্য জানা গেছে।

জানা যায়, এন ক্যাটাগরির আওতায় লেনদেন শুরু করতে যাওয়া এসোসিয়েটেড অক্সিজেন লিমিটেডের ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানি ট্রেডিং কোড হবে “AOL”। ডিএসইতে কোম্পানি কোড হচ্ছে- 15321 আর সিএসইতে কোম্পানি কোড হচ্ছে-20021।
এদিকে, রোববার (২৫ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির প্রথম লেনদেন শুরু হয় ১৫.০০ টাকা দরে। লেনদেন শুরুর প্রথম ঘন্টায় কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৫০.০০ শতাংশ। এদিন বেলা ১১টায় এ কোম্পানির মোট ১৮ হাজার ৪১৫টি শেয়ার মোট ৫ বার হাত বদল হয়। যার বাজার মূল্য ছিল ২ লাখ ৮০ হাজার টাকা।
এর আগে কোম্পানিটি আইপিও’র মাধ্যমে ১৫ কোটি টাকা উত্তোলনের করে। এরপর গত ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১৬ সেপ্টেম্বর, বুধবার বিকেল পর্যন্ত আবেদন জমা নেয় কোম্পানি কর্তৃপক্ষ।
১০ টাকা দামে ১ কোটি ৫০ লাখ শেয়ার পেতে বিনিয়োগকারীরা ৪৭১ কোটি ৯১ লাখ ৫ টাকার আবেদন জমা দিয়েছে। ক্ষুদ্র, ব্যক্তি, প্রতিষ্ঠানিক এবং বিদেশি বিনিয়োগকারী- সবাই মিলে এই টাকার আবেদন জমা দিয়েছে। যা প্রয়োজনের তুলনায় ৩১ দশমিক ৪৬১ গুণ বেশি।
এর আগে গত ১৬ জুলাই পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়। কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে বাজারে ১ কোটি ৫০ লাখ শেয়ার ইস্যু করবে। আর ইস্যুর মাধ্যমে বাজার থেকে ১৫ কোটি টাকা সংগ্রহ করবে তারা।
কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে বিডি ফাইন্যান্স ক্যাপিটাল হোল্ডিংস।
উল্লেখ্য, এ কোম্পানির শেয়ার ক্রয়ে আগামী ৩০ কার্যদিবস পর্যন্ত মার্জিন সুবিধা পাবেন না বিনিয়োগকারীরা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম


































Recent Comments