ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডিকম অনলাইন লিমিটেডের গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের ডিভিডেন্ডের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও একাউন্টে পাঠানো হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচিত অর্থবছরের বোনাস শেয়ার কোম্পানিটি সিডিবিএলের মাধ্যমে শেয়ারহোল্ডারদের বিও হিসাবে পাঠিয়েছে।
কোম্পানিটি গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরে ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছিল। এছাড়াও ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল ৫ শতাংশ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments