ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর, ২০২৪ তারিখ সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এইচ আর টেক্সটাইল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটি শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ২ টাকা ৬০ পয়সা বা ৯.৭০ শতাংশ বেড়েছে। এদিকে বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসির শেয়ার দর আগের দিনের তুলনায় ৭ টাকা ৭০ পয়সা বা ৫.৭৭ শতাংশ বেড়ে তালিকায় দ্বিতীয় এবং লিগাসি ফুটওয়ার লিমিটেডের শেয়ার দর ২ টাকা ৪০ পয়সা বা ৪.৭৪ শতাংশ বেড়ে এ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া আজ দর বৃদ্ধির শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- পাওয়ার গ্রীড, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, গোল্ডেন সন, ডেসকো, সানলাইফ ইন্স্যুরেন্স, আইসিবি এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments