ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর, ২০২৪ সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর পতনের শীর্ষে উঠে এসেছে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৩০ পয়সা বা ১০ শতাংশ। এদিকে আসা যমুনা অয়েলের শেয়ার দর আগের দিনের তুলনায় ৮.৬৪ শতাংশ কমে তালিকায় দ্বিতীয় স্থানে এবং এস. আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের শেয়ার দর ৭.৫৫ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া আজ লুজারের শীর্ষে রয়েছে- বাংলাদেশ ইন্ডাস্ট্রায়াল ফাইন্যান্স, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড, আনলিমা ইয়ার্ন ডাইং, ড্যাফোডিল কম্পিউটার্স, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, বাংলাদেশ ওয়েলডিং ইলেকট্রোডস লিমিটেড এবং ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments