ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর, ২০২৪ তারিখ সপ্তাহের শেষ কার্যদিবসে শীর্ষে কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির ১৮ কোটি ২ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে এ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে ওআইমেক্ম ইলেকট্রোডসের আজ ৯ কোটি ১৪ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এবং ৮ কোটি ৭০ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন।
এছাড়া আজ লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- খান ব্রাদার্স, পূবালী ব্যাংক, ডমিনেজ স্টিল, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এক্সপ্রেস ইন্সুরেন্স, আইসিবি এবং রূপালী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments