ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ দিন শেষে সূচক পাশাপাশি কমেছে লেনদেন ও অধিকাংশ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ২৫ অক্টোবর ডিএসই’র ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪৪ শতাংশ বা ২২.০২ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮৯২.০১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১০৯.৪৬ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৯.৫২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৬৮২.৯১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ১৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০টির। সারাদিনে ডিএসইতে ৩১ কোটি ৬৩ লাখ ৯৮ হাজার ৩৮৪টি শেয়ার ১ লাখ ৮৪ হাজার ৭১০ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৮৮৫ কোটি ৯৬ লাখ ৪৯ হাজার টাকা।
তার আগের কার্যদিবসে ডিএসই’র ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৫ শতাংশ বা ২.৮১ পয়েন্ট কমে অবস্থান করে ৪ হাজার ৯১৪.০৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৫৭ পয়েন্ট কমে অবস্থান করে ১ হাজার ১১৪.১৭ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ২.৬৩ পয়েন্ট কমে অবস্থান করে ১ হাজার ৬৯২.৪৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বাড়ে ১০৬টির, কমে ১৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টির। সারাদিনে ডিএসইতে ৩৪ কোটি ৬১ লাখ ৯৩ হাজার ১২২টি শেয়ার ২ লাখ ২ হাজার ৩০০ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ২৯ কোটি ৩ লাখ ৩৪ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ১৪৩ কোটি ৬ লাখ ৮৫ হাজার টাকা।
এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৫২ শতাংশ বা ৭৩.১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৯৫৬.৫৩ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ০.৪৭ শতাংশ বা ৪০.১০ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৩৯২.৮৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৬৭টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৫টির, কমেছে ১৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৪ কোটি ৪ লাখ ৬২ হাজার ৫৭২ টাকা। গতকাল লেনদেন হয়েছিল ২৫ কোটি ৫১ লাখ ৫০ হাজার ৪৫৪ টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ১ কোটি ৪৬ লাখ ৮৭ হাজার ৮৮২ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ


































Recent Comments