বৃহস্পতিবার, ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিসাউথইস্ট ইউনিভার্সিটিতে ব্র্যাক ব্যাংকের ক্যারিয়ারটক
spot_img
spot_img

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ব্র্যাক ব্যাংকের ক্যারিয়ারটক

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সম্প্রতি সাউথইস্ট ইউনিভার্সিটিতে ক্যারিয়ার পরামর্শমূলক উদ্যোগ ‘ক্যারিয়ারটক’ সেশনের আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক। এ সেশনটি আয়োজনের উদ্দেশ্য হলো, শিক্ষার্থীদের সঠিক ক্যারিয়ার পরিকল্পনা এবং চাকরির বাজারের জন্য প্রস্তুত করার লক্ষ্যে অনুপ্রেরণা ও দিকনির্দেশনা দেওয়া।

১২ ডিসেম্বর ২০২৪ সাউথইস্ট ইউনিভার্সিটিতে এই সেশনটি অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের পাশাপাশি সাউথইস্ট ইউনিভার্সিটি এবং ব্র্যাক ব্যাংকের অতিথিরাও অংশগ্রহণ করেন। সাউথইস্ট ইউনিভার্সিটির পক্ষে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংক-এর বোর্ড অব ডিরেক্টরস-এর সদস্য ও সাউথইস্ট ইউনিভার্সিটির ডিরেক্টর অব বিবিএ প্রোগ্রাম ড. ফারহানা ফেরদৌসী এবং ইকোনমিক্স ডিপার্টমেন্টের চেয়ারম্যান ড. কাজী তানভীর মাহমুদ।

ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকটির হেড অব হিউম্যান রিসোর্সেস আখতারউদ্দিন মাহমুদ এবং ইয়াং লিডার্স প্রোগ্রামের কর্মকর্তাসহ ব্যাংকটির অন্যান্য কর্মকর্তারা। এই সেশনে ব্যাংকিং খাতে ইয়াং ট্যালেন্ট তৈরির ব্যাপারে ব্র্যাক ব্যাংকের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন আখতারউদ্দিন মাহমুদ।

তিনি বলেন, “দেশের ব্যাংকিং খাতে চাকরিপ্রত্যাশীদের কাছে সবচেয়ে পছন্দের
প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি হতে ব্র্যাক ব্যাংক বদ্ধপরিকর। ‘ক্যারিয়ারটক’-এর মতো উদ্যোগের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের ক্যারিয়ারে সফল হতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে সহায়তা করি। আমাদের ‘ইয়াং লিডারস প্রোগ্রাম’ ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার ব্যাপারে আমাদের চলমান প্রচেষ্টারই উদাহরণ।”

ক্যারিয়ারটক সেশনটি শিক্ষার্থী এবং শিক্ষক উভয়ের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছে। শিক্ষার্থীদের জব মার্কেট এবং সফল ক্যারিয়ার গঠনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার ব্যাপারে ব্র্যাক ব্যাংক দেশব্যাপী এ ধরনের সেশন আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Price Sensitive Information (Dividend): Wata Chemicals Limited

Price Sensitive Information (Dividend): eGeneration PLC.

Price Sensitive Information (Q3): Jamuna Bank PLC.

Price Sensitive Information (Dividend): Techno Drugs Ltd.

Recent Comments