ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার ৩০ ডিসেম্বর, ২০২৪ তারিখ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে বেশিরভাগ শেয়ারের দর ও লেনদেনের পরিমান কমেছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির ২৪ কোটি ৩৩ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে ব্রিটিশ আমেরিকান টোবাকোর ১১ কোটি ৮৪ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ১১ কোটি ৫৪ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও এ তালিকার শীর্ষ ১০ কোম্পানির মধ্যে আরও রয়েছে- ফাইন ফুডস লিমিটেড, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, পূবালী ব্যাংক পিএলসি, সিটি ব্যাংক পিএলসি, লিন্ডে বাংলাদেশ লিমিটেড, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস ক্রিম পিএলসি এবং মিডল্যান্ড ব্যাংক পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


























Recent Comments