ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ৫ জানুয়ারি, ২০২৫ তারিখ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৩ টাকা বা ৯.৪৯ শতাংশ। এদিকে ফাইন ফুডস লিমিটেডের শেয়ার দর আগের দিনের তুলনায় ২০ টাকা ৬০ পয়সা ৮.৬৮ শতাংশ বেড়ে তালিকায় দ্বিতীয় স্থানে এবং ওইমেক্স ইলেক্ট্রোড লিমিটেডের শেয়ার দর আগের দিনের তুলনায় ৩.৮২ শতাংশ বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ গেইনারে শীর্ষে রয়েছে রূপালী ব্যাংক, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, রিলাইন্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলাইন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
























Recent Comments