ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছেন, মার্কেটকে ভালো করার জন্য নতুন অল্টারনেটিভ নিয়ে আসা হচ্ছে। এগুলোর মধ্যে বেশি গুরুত্ত্ব দেয়া হচ্ছে বন্ড, মিউচ্যুয়াল ফান্ড, সুকুক বন্ডকে।এতো বেশি অনুরোধ আসতেছে বন্ড , মিউচ্যুয়াল ফান্ড এবং বিভিন্ন বিনিয়োগের জন্য। এ গুলোকে অনুমোদন দিয়ে শেষ করতে পারছি না। সুতরাং আগামী দিন গুলোতে দেশের ক্যাপিটাল মার্কেটকে সুন্দর দেখতে পারছি।

মঙ্গলবার অর্থসূচকের সহযোগী প্রতিষ্ঠান আমারটাকার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএসইসির চেয়ারম্যান বলেন, আমাদের আসার আগে পুঁজিবাজারের ক্যাপ ছিলো ৩ লাখ কোটি টাকা। এখন সেটা ৪ লাখ কোটি টাকা। আমরা এটাকে আরো অনেক বড় আকারে দেখতে চাই।
মিউচ্যুয়াল পান্ডের আগে কিছু সমস্যা ছিলো । সে গুলোকে আমরা এসে ঠিক করার চেষ্টা করেছি। যেখানে ফান্ড গুলো বিনিয়োগ করার কথা সেখানেই যাতে বিনিয়োগ হয় সে ব্যপারে আমাদের অফিস প্রত্যেক দিন কাজ করে যাচ্ছে। সামনের দিন গুলোতে মিউচ্যুয়াল ফান্ড নিয়ে কোন ভয় ভিতি বা কোন সমস্যা থাকবে না।
তিনি বলেন , মানি মার্কেট মিউচ্যুয়াল ফান্ড ইতির মধ্যে একটির অনুমোতি দিয়ে দিয়েছি। আর একটি অনুমতি দেওয়ার পথে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) চেয়াম্যান ড. মো. মোশাররফ হোসেন। সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ ইনিস্টিটিউট অফ ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) নির্বাহী প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাহমুদা আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমার টাকার সম্পাদক জিয়াউর রহমান।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম





























Recent Comments