ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার ৬ জানুয়ারি, ২০২৫ তারিখ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৩ টাকা ৮০ পয়সা বা ৯.৯৫ শতাংশ। এদিকে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের শেয়ার দর আগের দিনের তুলনায় ১৩ টাকা ৩০ পয়সা ৯.৯৩ শতাংশ বেড়ে তালিকায় দ্বিতীয় স্থানে এবং অগ্নি সিস্টেমস লিমিটেডের শেয়ার দর ২.২০ শতাংশ বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- বীকন ফার্মাসিটিক্যালস পিএলসি, বাংলাদেশ মনসপুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ, রিলাইয়্যান্স ইন্স্যুরেন্স মিইচুয়াল ফান্ড, ন্যাশনাল লাইফ ইন্স্যরেন্স, হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস এবং বাংলাদেশ অটোকার্স।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments