ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ৭ জানুয়ারি, ২০২৫ তারিখ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্যেদিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন দৈনিক লেনদেনে রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৪০.৬০ শতাংশ শেয়ারের দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আজ ৭ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৫ শতাংশ বা ৮.০৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৯০.৭৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৬৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৫৮.৮৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১০.৮৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯২২.৭৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬২ টির, কমেছে ১৬৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৩ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪০.৬০ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৭ কোটি ১৪ লাখ ৮৮ হাজার ২৬২টি শেয়ার ১ লাখ ২৭ হাজার ১৮৮ বার হাতবদল হয়েছে। আজ দিন শেষে লেনদেন হয়েছে ৪২৭ কোটি ৫৮ লাখ ৮৬ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ৬ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৬৫ শতাংশ বা ৩৩.৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ১৯৮.৮৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৩.৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ১৬১.৫৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৪.০০১ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৯৩৩.৬২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২২৩ টির, কমেছে ১০১ টির এবং অপরিবর্তিত রয় ৭৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৫৬.০৩ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১২ কোটি ৮৭ লাখ ৯১ হাজার ৯৩০টি শেয়ার ১ লাখ ১৯ হাজার ৬৩২ বার হাতবদল হয়। আজ দিন শেষে লেনদেন হয় ৩৬২ কোটি ৬৭ লাখ ২২ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৬৪ কোটি ৯১ লাখ ৬৪ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.২৫ শতাংশ বা ৩৬.৮০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৫০২.৮৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২০৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৫ টির, কমেছে ৬১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৬ কোটি ৭৩ লাখ ২৭ হাজার ১৬৯ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments