সোমবার, ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিদাম বাড়ল জ্বালানি তেলের
spot_img
spot_img

দাম বাড়ল জ্বালানি তেলের

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: জ্বালানি তেলের দাম বিশ্ব বাজারে উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট নর্থ সি ক্রুডের দাম ব্যারেল প্রতি ৪ শতাংশ বেড়ে ৮০.৩৮ ডলার হয়েছে। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ব্যারেলপ্রতি ৪.৮ শতাংশ বেড়ে ৭৭.৪৭ ডলারে দাঁড়িয়েছে।

এদিকে রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নতুন করে নিষেধাজ্ঞা আরোপ হচ্ছে, আর তাতে দেশটির ক্রুড সরবরাহের ক্ষেত্রে সংকট বাড়ার আশঙ্কায় শুক্রবার জ্বালানি তেলের দাম বাড়ানো হয়।

মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সময়ে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক তলানিতে ঠেকেছে। ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই রাশিয়ার ওপর একের পর এক কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন বাইডেন। আর নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আছেন যুদ্ধ শেষ করার পক্ষে।

এছাড়া ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের নতুন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ইউক্রেন ইস্যুতে বৈঠক অনুষ্ঠিত হবে। তবে কবে নাগাদ এই দুই বিশ্ব নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হতে পারে তার কোনো নির্দিষ্ট তথ্য জানানো হয়নি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/টি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments