ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সমাপ্ত সপ্তাহে অর্থাৎ ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি, ২০২৫ তারিখ পর্যন্ত এই পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড নন-কনভার্টেবল ফুললি রেডিমেবল কুপন বেয়ারিং বন্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর কমেছে ২৫.১৮ শতাংশ। এদিকে জেনারেসন নেক্সট ফ্যাশানস লিমিটেডের ১০.২৬ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় এবং স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজের ৮.৪৫ শতাংশ দর কমে সাপ্তাহিক লুজারের তৃতীয় স্থানে রয়েছে।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় আরোও রয়েছে- ওরিয়ন ইনফিউশন, দুলামিয়া কটন, কেয়া কসমেটিক্স, ওয়াটা কেমিক্যালস, প্রাইম ইসলামী লাইফ, ডরিন পাওয়ার এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments