বৃহস্পতিবার, ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকনিষেধাজ্ঞার কারণে পুতিন কঠিন অবস্থায় পড়েছেন: বাইডেন
spot_img
spot_img

নিষেধাজ্ঞার কারণে পুতিন কঠিন অবস্থায় পড়েছেন: বাইডেন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা আরোপের পর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘কঠিন অবস্থায়’ পড়েছেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ মন্তব্য করেন বাইডেন।

ইউক্রেনে আগ্রাসনের কারণে রাশিয়ার জ্বালানি খাতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন ও লন্ডন। এমন পরিপ্রেক্ষিতে এমন মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

বাইডেন বলেন, ‘পুতিন এখন কঠিন অবস্থায় আছেন। আমি মনে করি, তিনি যে ভয়াবহ কাজগুলো করে চলেছেন, তা চালিয়ে যাওয়ার জন্য তার কোনো শ্বাস-প্রশ্বাসের জায়গা নেই।’

তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের মাত্র কয়েক দিন বাকি আছে। যদি তিনিও ইউক্রেনকে সমর্থন অব্যাহত রাখেন, তবে ‘ইউক্রেন জয়ী হওয়ার প্রকৃত সম্ভাবনা’ রয়েছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments