বৃহস্পতিবার, ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কখনোই গৌরবের প্রকল্প নয়: আনু মুহাম্মদ
spot_img
spot_img

পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কখনোই গৌরবের প্রকল্প নয়: আনু মুহাম্মদ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: তেল, গ্যাস, বিদ্যুৎ ও বন্দর রক্ষা জাতীয় কমিটির সাবেক সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কখনোই গৌরবের প্রকল্প নয়, এটা মানব এবং জীববৈচিত্রের জন্য হুমকি।

শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশে ভারত রাষ্ট্রের আধিপত্য: স্বরূপ ও করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

আনু মুহাম্মদ বলেন, ভারত-বাংলাদেশের সমতার সম্পর্কের কথা বলতে গেলেই একাত্তরের মুক্তিযুদ্ধের কথা চলে আসে। এটা অস্বীকার করার উপায় নেই যে একাত্তরে বাংলাদেশের পাশে ছিলো ভারত। তাই বলে সার্বভৌম বাংলাদেশকে কেন ভারতের সুবিধার জন্য তাদের কথা মতো চলতে হবে, এমন প্রশ্ন রাখেন তিনি। দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে আদানিকে সুবিধা দেয়া বাংলাদেশের সাথে ভারতের অসম চুক্তির বিষয়েও প্রশ্ন তোলেন আনু মুহাম্মদ।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তানজিমউদ্দিন খান বলেন, গত ১৬ বছর ধরে ভারতের অনাচারের ছিটমহলে পরিণত হয়েছিলো বাংলাদেশ।

তানজিমউদ্দিন আরও বলেন, ৫আগস্টের পরে পলাতক শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত প্রমাণ করেছে, বাংলাদেশের সাথে নয়, তারা একটি দলের সাথে সম্পর্ক রক্ষা করতে চায়।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Price Sensitive Information (Dividend): Wata Chemicals Limited

Price Sensitive Information (Dividend): eGeneration PLC.

Price Sensitive Information (Q3): Jamuna Bank PLC.

Price Sensitive Information (Dividend): Techno Drugs Ltd.

Recent Comments