শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিক‘নির্বাচনে হেরেও ক্ষমতা দখলের চেষ্টা করেছিলেন ট্রাম্প’
spot_img
spot_img

‘নির্বাচনে হেরেও ক্ষমতা দখলের চেষ্টা করেছিলেন ট্রাম্প’

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: মাত্র কয়েকদিন পরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে বসবেন ডোনাল্ড ট্রাম্প। আর এখন তার বিরুদ্ধে অভিযোগ করলেন বিদায়ী মার্কিন কৌসুঁলি জ্যাক স্মিথ। শুক্রবার পদত্যাগের আগে জমা দেওয়া এক প্রতিবেদনে তিনি বলেছেন, ২০২০ সালের নির্বাচনে জো বাইডেনের কাছে হেরে গিয়েও ক্ষমতা দখলে রাখতে ‘নজিরবিহীন অপরাধমূলক প্রচেষ্টা’ চালান ট্রাম্প। খবর রয়টার্স।

জ্যাক স্মিথের নেতৃত্বাধীন তদন্তে উঠে এসেছে, ভোটগ্রহণ ও ভোট সার্টিফিকেশন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করেছিলেন ট্রাম্প। এ বিষয়ে চারটি অভিযোগ আনা হলেও পুনরায় প্রেসিডেন্ট পদে ফিরে আসার কারণে ট্রাম্পের বিরুদ্ধে মামলাগুলো স্থগিত করা হয়।

প্রতিবেদনে বলা হয়, ৬ জানুয়ারি ২০২১ তারিখে ক্যাপিটল হামলার সঙ্গে ট্রাম্পের সরাসরি যোগসূত্রের প্রমাণ পাওয়া যায়নি। তবে ট্রাম্পের সমর্থকরা কংগ্রেসে হামলা চালিয়ে ভোট সার্টিফিকেশন বন্ধের চেষ্টা করেছিলেন।

তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, নির্বাচনী ফলাফলকে মিথ্যা বলে দাবি করেন ট্রাম্প এবং ভোটের সার্টিফিকেশন বাতিল করার জন্য অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের ওপর চাপ সৃষ্টি করেন তিনি। এমনকি বাইডেন জয়ী হওয়ার পরও ট্রাম্পকে জয়ী দেখাতে ভুয়া ইলেক্টরাল গ্রুপ ব্যবহার করার পরিকল্পনা করেন ট্রাম্প।

এসব অভিযোগ অস্বীকার করে ট্রাম্প বলেন, এগুলো তার রাজনৈতিক ক্যাম্পেইন ক্ষতিগ্রস্ত করার উদ্দেশে আনা হয়েছে। প্রতিবেদনের দ্বিতীয় অংশে ট্রাম্পের বিরুদ্ধে ২০২১ সালে হোয়াইট হাউস ছাড়ার পর গোপনীয় নথি অবৈধভাবে সংরক্ষণের অভিযোগ আনা হয়েছে। তবে এ অংশটি এখনো প্রকাশ করা হয়নি।

স্মিথের প্রতিবেদনে ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিযোগগুলো ছিল আইনগত সত্যতা মিলেছে। তবে মার্কিন সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, একজন প্রাক্তন প্রেসিডেন্টকে তার দাপ্তরিক কার্যক্রমের জন্য অপরাধী হিসেবে চিহ্নিত করা যায় না।

ডেইলি শেয়ারবাজার  ডটকম/এম.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments