ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২৬ জানুয়ারি, ২০২৫ তারিখ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্যেদিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দর। দৈনিক লেনদেনের পরিমানও আগের কার্যদিবসের তুলনায় কমেছে। দিন শেষে আজ ১৮.৬১ শতাংশ শেয়ারের দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আজ ২৬ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৬৬ শতাংশ বা ৩৪.১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৩২.৩৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১০.৯২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৫০.৯২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৭.২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৯৫.৭৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৪০৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৫ টির, কমেছে ২৬১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৭ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৮.৬১ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১২ কোটি ১৭ লাখ ৩৪ হাজার ৯১৩টি শেয়ার ১ লাখ ২০ হাজার ৭৯ বার হাতবদল হয়েছে। আজ দিন শেষে লেনদেন হয়েছে ৩১৮ কোটি ৪৫ লাখ ৮৪ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ২৩ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২০ শতাংশ বা ১০.৭১ পয়েন্ট কমেছিল অবস্থান করেছে ৫ হাজার ১৬৬.৫৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.১৮ পয়েন্ট কমেছিল অবস্থান করেছে ১ হাজার ১৬১.৮৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৬.৭২ পয়েন্ট কমেছিল অবস্থান করেছে ১ হাজার ৯১৩.০৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ১০৫ টির, কমেছিল ২০৪ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৮৯ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২৬.৩৮ শতাংশ শেয়ারের দর বেড়েছিল। সারাদিনে ডিএসইতে ১৩ কোটি ৪৫ লাখ ৩ হাজার ৬৭৮টি শেয়ার ১ লাখ ২৫ হাজার ৩২৪ বার হাতবদল হয়েছিল। আজ দিন শেষে লেনদেন হয়েছিল ৩৫৬ কোটি ২৬ লাখ ৭৩ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ৩৭ কোটি ৮০ লাখ ৮৯ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৪৫ শতাংশ বা ৬৫.৫৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৩৮৩.৫০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৮৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে ৫৫ টির, বেড়েছে ১০৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১২ কোটি ৮৮ লাখ ৮৯ হাজার ৬৮৮ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments