ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২৭ জানুয়ারি, ২০২৫ তারিখে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ২ টাকা ৫০ পয়সা বা ৯.৮৪ শতাংশ বেড়েছে। প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসির ২ টাকা ৬০ পয়সা বা ৫.৩৪ শতাংশ বেড়ে তালিকায় দ্বিতীয় স্থানে এবং এশিয়াটিক ল্যাবরেটরিজের ২ টাকা বা ৫.৩২ শতাংশ বেড়ে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও এ তালিকায় রয়েছে- হাক্কানি পাল্প, সামিট অ্যালায়েন্স পোর্ট, মুন্নো সিরামিক, পিএইচপি প্রথম মিউচুয়াল ফান্ড, পপুলার লাইফ, মালেক স্পিনিং এবং এবি ব্যাংক ১ম মিউচুয়াল ফান্ড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.


























Recent Comments