রবিবার, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদম্যারিকোর অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা
spot_img
spot_img

ম্যারিকোর অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি অন্তর্বর্তী লভ্যাংশ হিসেবে শেয়ারহোল্ডারদের ৪৪০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৪ – ডিসেম্বর’২৪) আর্থিক ফলাফলের বিপরীতে এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তার ভিত্তিতে লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয় কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

অন্তর্বর্তী লভ্যাংশ পাওয়ার যোগ্যতা নির্ধারণে ২৩ ফেব্রুয়ারি রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

নিরীক্ষিত প্রতিবেদন অনুসারে, চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে বা নয় মাসে (এপ্রিল,২৩-ডিসেম্বর,২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১৪৫ টাকা ৬৫ পয়সা। গত বছরের একই সময়ে ইপিএস ছিল ১১৪ টাকা ২২ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৪১ টাকা ২৯ পয়সা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments