ডেইলি শেয়াবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান আইসিবি এমপ্লোয়ি প্রোভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ান: স্ক্রিম ওয়ান গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তা্রিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৪) প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি লোকসান (ইপিইউ) হয়েছে ৩১ পয়সা। গত বছর একই সময়ে ৭ পয়সা আয় হয়েছিল।
এদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে (জানুয়ারি-জুন‘২৪) প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি ২ পয়সা আয় হয়েছে। গত বছরের একই সময়ে ৪ পয়সা আয় হয়েছিল।
গত ৩০ জুন, ২০২৪ তারিখে প্রতিষ্ঠানটির বাজার মূল্যে ইউনিট প্রতি (এনএভিপিইউ) ছিল ৭ টাকা ৬৪ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments