ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার ০৩ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে মেঘনা সিমেন্ট মিলস পিএলসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৩০ পয়সা বা ৬.৫৩ শতাংশ কমেছে। এদিকে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স ৫.৮৪ শতাংশ দর কমে তালিকায় দ্বিতীয় স্থানে এবং তাল্লু স্পিনিং ৪.৪১ শতাংশ দর কমে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া দর পতনের শীর্ষ তালিকায় আরও রয়েছে- অলটেক্স ইন্ডাস্ট্রিজ, কেএন্ডকিউ, গ্লোবাল হেভি কেমিক্যালস, ড্রগণ সোয়েটার, এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান, রেনউইক যজ্ঞেস্বর এবং ফাস ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.



























Recent Comments