ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৪ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে-
বেস্ট হোল্ডিংস লিমিটেড: কোম্পানিটির ক্রেডিট রেটিং ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল) দীর্ঘমেয়াদী “এ+” এবং স্বল্পমেয়াদে “এসটি-২” রেটিং করেছে।
কোম্পানিটির ফেব্রুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
ফিনিক্স ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস: কোম্পানিটির ক্রেডিট রেটিং আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফা রেটিং) দীর্ঘমেয়াদী “বিবি” এবং স্বল্পমেয়াদে “এসটি-৪” রেটিং করেছে।
কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড: কোম্পানিটির ক্রেডিট রেটিং এআরজিইউএস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল) দীর্ঘমেয়াদী “এ” এবং স্বল্পমেয়াদে “এসটি-২” রেটিং করেছে।
কোম্পানিটির গত ৩০ জুন, ২০২৩ তারিখ পর্যন্ত নিরীক্ষিত এবং ৩১ মার্চ, ২০২৪ তারিখ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
ঢাকা ইলেকট্রিক সাপ্লাই: কোম্পানিটির ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (CRISL) দীর্ঘমেয়াদী “এ-” এবং স্বল্পমেয়াদে “এসটি-৩” রেটিং করেছে।
কোম্পানিটির গত ৩০ জুন, ২০২৪ তারিখ পর্যন্ত নিরীক্ষিত এবং ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


























Recent Comments