ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার ৯ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি বোনা ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির ১২ কোটি ৩৪ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে নিউ লাইন ক্লোথিংয়ের ৯ কোটি ৮০ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং বীচ হ্যাচারির লিমিটেডের ৯ কোটি ৪২ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ এ তালিকায় রয়েছে- রবি অজিয়াটা, খুলনা পেপার, ওরিয়ন ইনফিউশন, এনার্জিপ্যাক পাওয়ার, নাভানা ফার্মা, সিটি ব্যাংক এবং সেন্ট্রাল ফার্মা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.



























Recent Comments